| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শীতের কাপড়ে গরম নারায়ণগঞ্জের ফুটপাত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৫:২৪:৪২:অপরাহ্ন  |  ১১৪০৯৬৫ বার পঠিত
শীতের কাপড়ে গরম নারায়ণগঞ্জের ফুটপাত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: অগ্রহায়ণের শেষে জেঁকে বসেছে শীত। নারায়ণগঞ্জের ফুটপাতগুলো জমে উঠেছে শীতের পোশাক বেচাকেনায়। ক্রেতাদের ভীর লেগে থাকছে দুপুর থেকে রাত অবধি।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের হকার মার্কেট, বঙ্গবন্ধু সড়ক, ২ নম্বর রেল গেট, কালিরবাজারসহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা যায়। 

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সোয়েটার, ব্লেজার, হুডি, ট্রাউজার, জ্যাকেট, চাদর, কানটুপিসহ নানা ধরনের শীতবস্ত্রের চাহিদা বাড়লেও মার্কেটের তুলনায় দাম কম হওয়ায় ফুটপাতে ভীড় জমাচ্ছেন মধ্যবিত্তরা।

বাচ্চার শীতের কাপড় নিতে আসা লিমা আক্তার বলেন, শীত এসে পড়েছে। সকাল ও রাতে মোটামুটি ভালো শীত পরে। বাচ্চার শীতের কাপড় নিতে আসলাম। কিন্তু বাচ্চাদের পোশাকের দাম অনেক বেশি।

আরেক ক্রেতা ইয়াছিন আরাফাত বলেন, রাস্তা দিয়ে বাসায় ফিরার পথে হুডি দেখে পছন্দ হয়েছে। মার্কেটের তুলোনায় কিছুটা দাম কম হওয়ায় কিনেছি। এখানে হুডি ৩০০ টাকায় নিয়েছি যা মার্কেটে ৮০০থেকে ১০০০টাকা পর্যন্ত দাম চায়।

হুডি বিক্রেতা মো.জামাল বলেন, আমারা লটে অনেকগুলো হুডি, প্যান্ট ও জ্যাকেট নিয়ে আসি। এরপর অল্প লাভে সেগুলো বিক্রি করি। আগের থেকে অনেকটাই বেচাকেনা বেড়েছে।

আরেক বিক্রেতা জালাল উদ্দিন বলেন, এবছর এখনও বেচাকেনা জমে নেই। গার্মেন্টসের শ্রমিকরা বেতন পেলে তখন আশা করি ক্রেতা বাড়বে। এখন অল্পকিছু কাস্টমার আসে।

রিপোর্টার্স২৪/মিতু


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪