| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ১৬:০২:৩৬:অপরাহ্ন  |  ১১১৬১০৯ বার পঠিত
ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিল বাংলাদেশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনাডাকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এই অনুমোদন দেয়া হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকের বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপ রাষ্ট্র গ্রেনেডাকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে। আজকে উপদেষ্টা পরিষদ এটার অনুমোদন দিয়েছে। গ্রেনেডা অনেকগুলো আন্তর্জাতিক ফোরামের সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যাতে আরও গভীর হয়, এজন্য এই স্বীকৃতির মাধ্যমে আমরা আশা করছি আরো ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলেতে পারব।

গ্রেনাডা লেসার অ্যান্টিলিসের উত্তর-দক্ষিণ বৃত্তের দক্ষিণতম দ্বীপ, যা ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কি.মি.) উত্তরে পূর্ব ক্যারিবিয়ান সাগরে অবস্থিত। ডিম্বাকৃতির আকারে দ্বীপটি প্রায় ২১ মাইল (৩৪ কি.মি.) দীর্ঘ এবং ১২ মাইল (১৯ কিমি) প্রশস্ত। ১৯৭৪ সালে গ্রেনাডা কমনওয়েলথের মধ্যে স্বাধীনতা অর্জন করে এবং জাতিসংঘের সদস্যপদ অর্জন করে। ওয়েস্ট ইন্ডিজ অ্যাসোসিয়েটেড ছয়টি রাজ্যের মধ্যে এটি প্রথম ছিল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪