স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শিক্ষা ক্যাডারে রেকর্ড পর্যায়ের পদোন্নতির আদেশ জারি করে মোট ২,৭০৬ জন শিক্ষককে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে ৯৯৫ জনকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক এবং ১,৭১১ জনকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত করা হয়েছে।
পদোন্নতির বিস্তারিত বিশ্লেষণে দেখা গেছে, সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে ২১তম থেকে ২৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তাদের মধ্যে ৯৯৫ জন এবং সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ২৬তম থেকে ২৮তম বিসিএস ব্যাচের ১,৭১১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ দুটি পৃথক আদেশে এ পদোন্নতির ঘোষণা দেয়।
এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে ১,০৩১ জন ও সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে ২,৭০০ জনের প্রস্তাব পাঠিয়েছিল; চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন সল্প সংখ্যক। উল্লেখ্য, গত ২১ নভেম্বর প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে ১,৮৭০ প্রভাষককে পদোন্নতি দেওয়া হয়েছিল—যা একইভাবে রেকর্ড হিসেবে ধরা হয়েছিল।
সরকারি এই পদোন্নতি কর্মীদের অপারতৎপরতা ও আচার-আচরণে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
রিপোর্টার্স২৪/বাবি