| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কিংস অ্যারেনায় অনুশীলন না–পেয়ে ক্ষুব্ধ মোহামেডান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ২০:০৩:২০:অপরাহ্ন  |  ৯১৪৩৫৭ বার পঠিত
কিংস অ্যারেনায় অনুশীলন না–পেয়ে ক্ষুব্ধ মোহামেডান

স্পোর্টস ডেস্ক: বসুন্ধরা কিংসের বিপক্ষে বাংলাদেশ ফুটবল লিগের ষষ্ঠ রাউন্ডের ম্যাচকে সামনে রেখে কিংস অ্যারেনায় অনুশীলন করতে না পেরে অসন্তোষ প্রকাশ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবারের ম্যাচের আগে বৃহস্পতিবার অনুশীলনের জন্য ভেন্যু চাইলে তা না–পাওয়ায় কোচ আলফাজ আহমেদ বলেন, বসুন্ধরা কিংসের মতো পেশাদার ক্লাবের এমন আচরণ আমাদের কাছে অপ্রত্যাশিত। কেন অনুশীলনের শিডিউল দেওয়া হয়নি, তা বোধগম্য নয়।

আলফাজ জানান, আগের দিন থেকেই ফুটবল ফেডারেশনের মাধ্যমে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত জানানো হয় মাঠ দেওয়া হবে না।

লিগের বাইলজের ১২.১ ধারা অনুযায়ী অ্যাওয়ে দলকে ম্যাচের আগের দিন স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

কোচ বলেন, ইমরুল ভাই একদিকে কিংসের সভাপতি, অন্যদিকে লিগ কমিটির চেয়ারম্যান। অ্যাওয়ে দলের অনুশীলন নিশ্চিত করা তাঁর জানা থাকার কথা।

মোহামেডানের অভিযোগে বসুন্ধরা কিংস এখনো কোনো মন্তব্য দেয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪