| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিল্পকলায় শুরু নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১১, ২০২৫ ইং | ২৩:১০:২২:অপরাহ্ন  |  ৪০৬৭৩৭ বার পঠিত
শিল্পকলায় শুরু নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫। ২১ থেকে ৩৫ বছর বয়সী ৬৮১ জন শিল্পীর জমা ১,৩৯৩টি শিল্পকর্মের মধ্যে বাছাই করা ১৯১ জনের ২১৫টি স্থান পেয়েছে এতে। চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, আলোকচিত্র, স্থাপনাশিল্প, পারফরমেন্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ বিভিন্ন মাধ্যমে কাজ প্রদর্শিত হচ্ছে।

বৃহস্পতিবার জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, শিল্পী ড. আব্দুস সাত্তার ও অধ্যাপক মোস্তাফিজুল হক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পীর স্বাক্ষরই তার আসল পরিচয়; শিল্পচর্চা আত্মপ্রকাশ ও বেদনা শোধনের মাধ্যম। তরুণ শিল্পীদের আন্তর্জাতিক মানে পৌঁছানোর সুযোগ তৈরিতে শিল্পকলা একাডেমি কাজ করছে।

‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার ২০২৫’ পেয়েছেন আসফিকুর রহমান। দ্বিতীয় পুরস্কার সীমা মন্ডল, তৃতীয় পুরস্কার নুর এ আলা সিদ্দিক। সাতজন পেয়েছেন সম্মানসূচক পুরস্কার। সর্বোচ্চ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।


প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় চিত্রশালার বিভিন্ন গ্যালারিতে উন্মুক্ত থাকবে। শেষ হবে ২২ ডিসেম্বর।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪