| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৫:৫৪:৩১:পূর্বাহ্ন  |  ১১৪৪৫৬৫ বার পঠিত
আজ নির্ধারিত সময়েই চলবে মেট্রোরেল

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্বতন্ত্র চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের দাবিতে আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। এতে মেট্রোরেলের সব যাত্রীসেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত স্বস্তির খবর দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়। শুক্রবার থেকে মেট্রোরেল চলবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। যাত্রীসেবাও থাকবে আগের মতোই সচল।

ফেসবুক পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মেট্রোরেল নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।

উল্লেখ্য, বুধবার এক বিজ্ঞপ্তিতে শুক্রবার থেকে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা, যা যাত্রীদের মাঝে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪