| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশের প্রকৃত হিরো আমাদের মুক্তিযোদ্ধারা: তানজিম সাকিবের শ্রদ্ধা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৬:২৮:২৪:পূর্বাহ্ন  |  ৯০৮৩৩৬ বার পঠিত
বাংলাদেশের প্রকৃত হিরো আমাদের মুক্তিযোদ্ধারা: তানজিম সাকিবের শ্রদ্ধা

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক: ডিসেম্বর, বিজয়ের মাস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে এই মাসটি বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয়। সেই আত্মত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন লাখো শহীদ। গোটা জাতি এই মাসে তাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি অর্জন করেছিল স্বাধীন জাতির মর্যাদা, নিজস্ব ভূখণ্ড এবং লাল সূর্য-খচিত জাতীয় পতাকা। আর কদিন পরেই আসে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর।

বিজয়ের মাসে জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানালেন। ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, আমি মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করি। আমি মুক্তিযোদ্ধাদের নিয়ে গর্ববোধ করি। যাদের ছিল না প্রশিক্ষণ, যাদের জানাশোনা ছিল না কিভাবে যুদ্ধ করতে হয়, তারপরে দেশের টানে, মাটির টানে পাকিস্তানি হানাদার প্রশিক্ষিত সেনাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন।

তিনি আরও যোগ করেন, যারা আমাদের ভীতু জাতি থেকে সাহসী জাতি করেছেন, তাদের কারণে আজ আমি বিশ্বের বুকে বাংলাদেশের পতাকা ক্রিকেটের মাধ্যমে তুলে ধরতে পারছি। বাংলাদেশের প্রকৃত হিরো, প্রকৃত সেলিব্রিটি আমাদের মুক্তিযোদ্ধারা।

বিজয়ের মাসে এই কণ্ঠে প্রতিফলিত হয় দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি প্রগাঢ় শ্রদ্ধা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪