রিপোর্টার্স২৪ ডেস্ক: বিশ্বব্যাপী বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ (১২ ডিসেম্বর) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী নয়াদিল্লির বাতাসের মানের স্কোর ৪৭৯, যা নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত।
বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকায় দ্বাদশ অবস্থানে রয়েছে, স্কোর ১৫৩। এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়, যার অর্থ শিশু, প্রবীণ ও অসুস্থদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষ পাঁচ শহর হলো:
১. নয়াদিল্লি (ভারত) - ৪৭৯
২. লাহোর (পাকিস্তান) - ৩৬৩
৩. কায়রো (মিশর) - ২৯৮
৪. হ্যানয় (ভিয়েতনাম) - ২৫০
৫. কলকাতা (ভারত) - ২৪০
আইকিউএয়ারের স্কোরিং অনুযায়ী, ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’, ৩০১-৪০০ ‘ঝুঁকিপূর্ণ’, আর ৪০০-এর উপরে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি দূষককে ভিত্তি করে বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাইঅক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাইঅক্সাইড (এসও২) ও ওজোন (ও৩)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানাচ্ছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। দীর্ঘমেয়াদি প্রভাবের মধ্যে আছে স্ট্রোক, হৃদ্রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সংক্রমণ। শিশু, প্রবীণ, অসুস্থ ও গর্ভবতী নারীদের জন্য এটি বিশেষভাবে ক্ষতিকর।
রিপোর্টার্স২৪/আয়েশা