| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৬:৫৪:২২:পূর্বাহ্ন  |  ৪০২৭৬৯ বার পঠিত
আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি, বিচার চাই: সাজিদের বাবা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছর বয়সী শিশু সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করা হলেও বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বাড়িতে আনা হলে পরিবার ও স্থানীয়রা শোকাহত হয়ে ওঠে।

সাজিদের বাবা রাকিব উদ্দীন বলেন, “আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে, আমি তাতেই সন্তুষ্ট। আমি ফুটফুটে একটি সন্তান হারিয়েছি। আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি। আল্লাহ যা দিয়েছেন, তিনি তা ফিরিয়ে নিলেন। কিন্তু অবহেলা হয়েছে গর্তটি বন্ধ না করার কারণে। এ ছাড়া আর কিছু নয়।”

তিনি আরও বলেন, “যারা হাউজিং করেছে, এটা তাদেরই দায়িত্ব। তারা যদি পাইপের মুখে কিছু বসাত বা সুরক্ষা ব্যবস্থা নিত, এমন দূর্ঘটনা ঘটত না। আমি প্রশাসনিকভাবে ন্যায় চাই।”

পরিবার সূত্রে জানা গেছে, সাজিদের জানাজা শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

প্রসঙ্গত, বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে মা’র সঙ্গে হাঁটতে গিয়ে সাজিদ পরিত্যক্ত নলকূপে পড়ে নিখোঁজ হন। ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দীর্ঘ ৩২ ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪