| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদালত চত্বর থেকে পলাতক আসামি ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ০৬:৫৬:৩৬:পূর্বাহ্ন  |  ১১২০০৮৪ বার পঠিত
আদালত চত্বর থেকে পলাতক আসামি ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি শাহীনকে ১৭ ঘণ্টা পর গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে সদর উপজেলার সাবগ্রাম হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন ওরফে মিরপুর (১৯), বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে। বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় হাতকড়া খুলে দৌড়ে পালিয়ে যায় শাহীন।

এর আগে, গত ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় ঘোরাফেরার সময় আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে সন্ধ্যায় প্রিজন ভ্যানে তোলার সময় সে পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ইনচার্জ ইকবাল বাহার বলেন, আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়ার পরপরই বিভিন্ন সূত্রে তার অবস্থান যাচাই শুরু করি। সকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪