রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার কোনো শক্তি পৃথিবীতে নেই। এমনই দৃঢ় বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছে। যারা আইনকে হাতের কাছে তুলে নেবেন বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করবেন, তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে, তাদেরও আমরা ছাড় দেব না।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচারী দল নিজেদেরই নির্বাচন থেকে সরিয়ে নিয়েছে। তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারত, কিন্তু তারা সেটাও না করে রাইফেল-পিস্তল হাতে সাধারণ মানুষ, এমনকি শিশুদেরও হত্যা করছে। তারা ভেবেছিল যারা চুপ থাকবে, সেইভাবে চলবে। কিন্তু এখন নিজেরাই নিজেদেরই বাইরে ঠেলে দিয়েছে।
শফিকুল আলমের এই মন্তব্যে স্পষ্ট হয় নির্বাচন সুষ্ঠু ও বাধাহীনভাবে সম্পন্ন হবে এবং কেউ এই প্রক্রিয়াকে ব্যাহত করতে পারবে না।
রিপোর্টার্স২৪/ঝুম