| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে নিজের ব্যানার–ফেস্টুন অপসারণ শুরু করলেন জামায়াত প্রার্থী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১০:৪৮:১৪:পূর্বাহ্ন  |  ৪০১৮৩৫ বার পঠিত
লক্ষ্মীপুরে নিজের ব্যানার–ফেস্টুন অপসারণ শুরু করলেন জামায়াত প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী এস. ইউ. এম. রুহুল আমিন ভূঁইয়া নিজ উদ্যোগে তার সব নির্বাচনী ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকেই রায়পুর উপজেলার বিভিন্ন পয়েন্টে নিজের ব্যানার–পোস্টার নিজেই অপসারণ করেন দাঁড়িপাল্লার এই প্রার্থী।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনে অংশ নেওয়া সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেয়। সেই প্রজ্ঞাপনের আলোকে শুক্রবার সকালে জামায়াতের মনোনীত প্রার্থী নেতাকর্মীদের নিয়ে তার নির্বাচনী ব্যানার–পোস্টার নিজের হাতে খুলে অপসারণ শুরু করেন।

এ বিষয়ে রুহুল আমিন ভূঁইয়া বলেন, আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে জামায়াতে ইসলামী। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি মেনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্বাচনী প্রচারণামূলক ব্যানার–ফেস্টুন সরিয়ে ফেলা হবে। নির্বাচনে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন জামায়াতের এই প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আবদুল আউয়াল রাসেলসহ সংগঠনটির নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪