রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’- এ রাখা হয়েছে। বর্তমানে তার মাথার ভেতরে গুলি রয়েছে এবং তা এখনও বের করা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক দপ্তর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় আছেন।
জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
রিপোর্টার্স২৪/আয়েশা