| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদির অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১১:১৪:৫৫:পূর্বাহ্ন  |  ১১১৭৪৫৩ বার পঠিত
ওসমান হাদির অবস্থা সম্পর্কে যা জানালেন চিকিৎসক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

ঢামেক জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান,  হাদিকে যখন জরুরি বিভাগে আনা হয় তার অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তাকে সিপিআর দেওয়া হয়। বর্তমানে তার প্রেসার কিছুটা স্থিতিশীল হলেও, মাথার ভেতরে গুলি রয়েছে। বাম কানের আশপাশেও গুলির আঘাত লক্ষ্য করা গেছে।

জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। হাদিকে দ্রুত উদ্ধার করে দুপুর ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হাদি রিকশায় বিজয়নগর-ফকিরাপুলের মাঝামাঝি কালভার্ট রোডে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলে দুইজন এসে লক্ষ্যভ্রষ্ট গুলি ছুঁড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে রিকশায় করে হাসপাতালে আনা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হাদির সঙ্গে রিকশায় ছিলেন আরও একজন। গুলি চালিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। বিস্তারিত তদন্ত চলছে এবং পুলিশের একাধিক টিম কাজ করছে।”

এর আগে, ১৩ নভেম্বর ওসমান হাদি অভিযোগ করেছিলেন যে তিনি নিয়মিত হত্যার হুমকি পাচ্ছেন। বিদেশি নম্বর থেকে কল ও মেসেজের মাধ্যমে তাকে ভয়ভীতি দেখানো হচ্ছিল।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪