| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় দুটি ইউনিয়ন ফেরত পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১১:৫৩:১৬:পূর্বাহ্ন  |  ১১২৬৪২৭ বার পঠিত
ভাঙ্গায় দুটি ইউনিয়ন ফেরত পাওয়ায় বিএনপির আনন্দ মিছিল

ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ প্রায় চার মাস লড়াইয়ের পর উচ্চ আদালতে রিট দাখিলের শুনানির পর বৃহস্পতিবার ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে সংযুক্ত করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর দুপুরে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদকে কেটে নিয়ে নগরকান্দা–সালথা উপজেলায় সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশন। এ ঘটনার প্রতিবাদে রাজপথে লড়াই–সংগ্রাম ও দুটি ইউনিয়নকে ফিরে পাওয়ার জন্য শত শত বিক্ষুব্ধ জনগণ থানা পুলিশ স্টেশন, হাইওয়ে থানা ও উপজেলা পরিষদে আগুন, ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় ভাঙ্গা থানা পুলিশ বাদী হয়ে পৃথক চারটি মামলা দায়ের করে। ঘটনার নেপথ্যে সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সম্পৃক্ততা থাকার অভিযোগে তার বিরুদ্ধেও মামলা করা হয়।

এদিকে উচ্চ আদালতের রায়ে দুটি ইউনিয়নকে ফিরে পাওয়ার আনন্দে উচ্ছ্বাসিত সাধারণ জনগণ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা ভাঙ্গায় আনন্দ মিছিল করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পূর্বে পৌরসভার খন্দকার টাওয়ারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা ও পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না।

এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্বরন, পৌর বিএনপি নেতা আলিউজ্জামান লালু, পৌর বিএনপির সদস্য ফারুক, কৃষক দলের সভাপতি শেখ সামাদ, পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পলাশ মুন্সি, ওসমান মুন্সি, আলম মুন্সি, আলগী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন ভুলু, সাধারণ সম্পাদক বিল্লাল মাতুব্বর, আলগী ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাওসার মাতুব্বর প্রমুখ।

পৌর এলাকার কোর্ট চত্বরের বটতলা মোড়ে সংক্ষিপ্ত সভায় বক্তারা দুটি ইউনিয়ন পরিষদকে পুনরায় ভাঙ্গা উপজেলার সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে ফিরে পাওয়ার জন্য বিএনপির ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪