| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১২:৩৭:১৪:অপরাহ্ন  |  ৩৮৩৬০৬ বার পঠিত
শার্শায় খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

বেনাপোল প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকালে ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে বাহাদুরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

এ সময় প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ঘটনাবলি তুলে ধরেন। এ সময় তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীসহ শার্শা উপজেলার বাসীর কাছে দোয়া চান।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজ উদ্দিন আহমেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, শার্শা থানা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আতাউর রহমান আতা, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, সহ-সভাপতি নসিমুল গনি বল্টু, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাওন, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকাল ও তার কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪