| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৩:৩১:২৮:অপরাহ্ন  |  ৪০১৫৩৯ বার পঠিত
হাদি গুলিবিদ্ধের  প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল

গাইবান্ধা প্রতিনিধি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এই বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভে ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

গাইবান্ধার সচেতন মহল জানান, ‘এটি কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয় যে দিনে-দুপুরে একজন রাজনৈতিক কর্মীকে গুলি করা সম্ভব। ইন্টেরিম সরকার যে সংস্কারের কথা বলেছিল, তা বাস্তবায়ন না হওয়ার ফলেই এ ঘটনা ঘটেছে। মানুষের জানমালের নিরাপত্তা আজ হুমকির মুখে। আমরা অবিলম্বে এই সন্ত্রাসী হামলাকারীদের বিচারের দাবি জানাই।’

উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪