| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধুনটের নাংলু গ্রামের বাঙালি নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৪:০৪:৩৯:অপরাহ্ন  |  ১১২১৭১০ বার পঠিত
ধুনটের নাংলু গ্রামের বাঙালি নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে নদীভাঙন থেকে আবাদি জমি, বসতবাড়িসহ বাস্তুভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। গতকাল শুক্রবার সকালে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক বাসিন্দা নাংলু গ্রামের বাঙালি নদী ও নাংলু বালুয়া খালের সংযোগস্থলের ভাঙনকবলিত স্থানে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিমগাছি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল বাছেদ, মো. আব্দুর রউফ, মো. আইয়ুব আলী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নাংলু গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বালুয়া খাল ও বাঙালি নদীর সংযোগস্থলে অস্বাভাবিক ভাঙন শুরু হয়েছে। ভাঙনের ফলে ধানের জমি, মরিচ চাষের জমি, বসতভিটা বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি বসতবাড়ি হুমকির মধ্যে পড়েছে।

নদীভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এবং পরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন প্রদান করা হয়েছে। নদীভাঙনের ফলে ইতিমধ্যে গ্রামবাসী প্রায় ১০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এখনই ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ১০০ থেকে ১৫০ বিঘা জমি হুমকির মুখে পড়বে।

বক্তারা নাংলু গ্রামের সাধারণ মানুষের জমি ও বসতবাড়ি রক্ষার্থে ভাঙনকবলিত স্থানে তীর সংরক্ষণের জন্য ব্লক, জিও ব্যাগ অথবা যেকোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪