| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ১৮:১২:৩১:অপরাহ্ন  |  ১১১০৮৮৮ বার পঠিত
ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে: ডিএমপি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার সন্ধ্যায় ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তে কাজ চলছে। একই সঙ্গে গোয়েন্দা পুলিশও সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে।

ঘটনায় আতঙ্কিত না হয়ে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানা বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪