লক্ষ্মীপুর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত শহরের চকবাজার জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় শেষ হয়, সেখানে সমাবেশও অনুষ্ঠিত হয়।
মিছিলকারীরা, হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ইন্টেরিম জবাব দে সহ বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে বক্তারা বলেন, হাদির ওপর হামলা তাদের আন্দোলন থামাতে পারবে না এবং নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি মো. ফরিদ উদ্দিন, জেলা আহবায়ক মো. আরমান হোসেন, সদস্য সচিব সায়েদুর রহমান রাফি ও অন্যান্য নেতৃবৃন্দ।