| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিশামকে দলে টেনে বিপিএল মাতাবে রাজশাহী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১২, ২০২৫ ইং | ২০:০৩:০১:অপরাহ্ন  |  ৯০৬৩২২ বার পঠিত
নিশামকে দলে টেনে বিপিএল মাতাবে রাজশাহী

স্পোর্টস ডেস্ক: নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের জন্য নিউজিল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার জিমি নিশামকে সরাসরি চুক্তিবদ্ধ করেছে, শুক্রবার ফ্র্যাঞ্চাইজিটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের প্রস্তাবের তুলনায় বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।

নিশামের বিপিএল অভিজ্ঞতা এক মৌসুমে সীমাবদ্ধ হলেও ছিল আকর্ষনীয়।২০২৪ সালে রংপুর রাইডার্সের হয়ে ৭ ইনিংসে ৭২.৭৫ গড়ে মোট ২৯১ রান করেন যেখানে স্ট্রাইকরেট ছিল ১৬৭.২৪। তিনি ওই টুর্নামেন্টে তিনটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন এবং তিনবার অপরাজিত ছিলেন, যার মধ্যে কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ৪৯ বলে ৯৭ রানের ঝড়ো ইনিংস ছিল বিশেষ স্মরণীয়। বল হাতে তিনি ওই আসরে ৬ ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন।

বর্তমানে নিশাম সংযুক্ত আরব আমিরাতে চলমান আইএল টি-টোয়েন্টিতে খেলছেন; টুর্নামেন্ট শেষ হলে রাজশাহী শিবিরে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪