| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৪:০৫:০৫:পূর্বাহ্ন  |  ১১৪৬২৭৩ বার পঠিত
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অফিসের নিচতলার গোডাউনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং অফিসার এস এম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ।

প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা অফিস ভবনের নিচতলার একটি জানালার কাঁচ ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় অফিসের নৈশপ্রহরী টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে তার আগেই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ জানান, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪