নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে কানে হেডফোন লাগিয়ে মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় হৃদয় রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নীলফামারী–সৈয়দপুর রেলপথের পৌর এলাকার আদর্শপাড়া চেতাশার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার রামকলা গ্রামের বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর হাঁটার সময় চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘খুলনা মেইল’ ট্রেনের ইঞ্জিনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম