| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:০১:৩১:পূর্বাহ্ন  |  ১১২৪০৫৫ বার পঠিত
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করছে দূর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে পৌর শহরের (১০নং ওয়ার্ড) মটকা মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে পুলিশ বলছে, পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডটি ঘটতে পারে বলে ধারনা করছেন তারা। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতে দুই ছেলের বউসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, রাতে সাড়ে তিনটার দিকে ঘরের ছাঁদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে দৃর্বৃত্তরা। পরে ঘরের ভিতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এ সময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দৃর্বৃত্তরা। পরে অন্যদের শোরৎচিকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে মুমুর্ষ অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় তিনি।

নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ বছর তিনেক আগে মারা যান। নিহতের দুই সন্তান বিদেশে থাকেন। তবে ঘর থেকে কোন মালামাল বা টাকা লুটের ঘটনা না ঘটলেও ডাকাতি করার সময় বাধা দেয়ায় এই হত্যাকান্ডটি ঘটেছে বলে দাবী নিহতে স্বজনদের।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) ঝলক মহন্ত বলেন, পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এটি ডাকাতির ঘটনা নয়, তাছাড়া কোন মালামালও লুট হয়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে থানায় আনা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪