ফরিদপুর প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টার প্রতিবাদে ফরিদপুর জেলার ভাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এনসিপি নেতাকর্মীরা।
শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ১২টার দিকে এনসিপির ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক মো. আশরাফ হোসেনের নেতৃত্ব বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ এবং জুলাই যোদ্ধার উপর গুলি কেন প্রশাসন জবাব চাই শ্লোগান ধ্বনিতে গোটা এলাকা প্রকম্পিত করে তোলেন।
মিছিল শেষে পৌর এলাকার আদালত চত্বরের বটগাছ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে হাদির উপর যারা হামলা চালিয়েছে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবীতে সরকার প্রধান ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন, এনপিপির সদস্য সাব্বির হোসেন, রাসেল আহমেদ, সাজ্জাদ হোসেন, রিপন মিয়া প্রমুখ।
রিপোর্টার্স২৪/ঝুম