সিরাজগঞ্জ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপরে গুলিবর্ষনের প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতা-কর্মিরা।
শনিবার বেলা সাড়ে এগারটার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইবি রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে বাজার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে জেলা বিএনপি ও বিভিন্ন অংগ-সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মিরা অংশগ্রহন করেন।
রিপোর্টার্স২৪/ঝুম