| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উল্লাপাড়ায় নির্বাচনী আচরণবিধি মেনে রফিকুল ইসলাম খানের প্রচারণা সামগ্রী অপসারণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ০৮:৩৩:৪৮:পূর্বাহ্ন  |  ৩৫৬৪৪৮ বার পঠিত
উল্লাপাড়ায় নির্বাচনী আচরণবিধি মেনে রফিকুল ইসলাম খানের প্রচারণা সামগ্রী অপসারণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি মেনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান নিজ হাতে তার দলের প্রচারণার ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরিয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা জুড়ে একযোগে এই কার্যক্রম শুরু হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণ করা বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে দলীয়ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রফিকুল ইসলাম খান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সমস্ত ব্যানার, ফেস্টুন এবং পোস্টার অপসারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্রার্থীদের। আমরা আমাদের দলের নেতাকর্মীদের সঙ্গে মিলিতভাবে উল্লাপাড়া-সলঙ্গার বিভিন্ন এলাকায় টাঙানো পোস্টার ও ফেস্টুন নিজ দায়িত্বে সরাচ্ছি।

এসময় উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় দায়িত্বশীল নেতা-কর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪