| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা, সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১০:০৬:০৪:পূর্বাহ্ন  |  ১১৩৭৩৬৫ বার পঠিত
জাতীয় স্মৃতিসৌধে ৪ স্তরের নিরাপত্তা, সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
ছবির ক্যাপশন: আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নিয়ে শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক। ছবি: সংগৃহীত

সাভার প্রতিনিধি: মহান বিজয় দিবসের প্রস্তুতি স্বরূপ আজ শনিবার (১৩ ডিসেম্বর) থেকে সোমবার (১৫ ডিসেম্বর) পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ এলাকায় সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দিবসটিকে সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার, রং-তুলির আলপনা ও ফুলের সাজসজ্জা করা হচ্ছে।

১৬ ডিসেম্বর ভোরে ভিআইপি ও আমন্ত্রিত অতিথিরা পুষ্পস্তবক অর্পণ করবেন, সেই সময়ও সাধারণ জনগণের প্রবেশ সীমিত থাকবে।

ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, মহান বিজয় দিবস উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি বলেন,

“সাভারের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা উন্নত করা হয়েছে। পোশাকে ও সাদা পোশাকে চার হাজারের বেশি ফোর্স মোতায়েন করা হয়েছে, যারা জনগণের জান-মাল রক্ষাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে।”

জাতীয় স্মৃতিসৌধের ধোয়ামোছার কাজ, লেক সংস্কার, সিসিটিভি ক্যামেরা ও এলইডি লাইট স্থাপন, ফুলের সাজসজ্জা এবং আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ সম্পন্ন হয়েছে। ইনচার্জ আনোয়ার খান আনু জানান, মহামান্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীসহ লাখ লাখ মানুষ দিবসটি উদযাপনে স্মৃতিসৌধে উপস্থিত হবেন।

এছাড়া, তথ্য অধিদপ্তর জানিয়েছে, দিবস উপলক্ষে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন লাগানো যাবে না। পুষ্পস্তবক অর্পণের সময় ফুলের বাগান বা সৌন্দর্যে কোনো ক্ষতি না করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪