| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদিকে নিয়ে অজানা তথ্য দিলেন আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১০:২৪:২৬:পূর্বাহ্ন  |  ১১০২৭২৯ বার পঠিত
ওসমান হাদিকে নিয়ে অজানা তথ্য দিলেন আসিফ নজরুল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, অন্তত ৭২ ঘণ্টা না পেরোলে তার স্বাস্থ্য বিষয়ে কিছু বলা যাচ্ছে। এদিকে হাদিকে নিয়েই অজানা তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (১৩ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল লিখেছেন, ‘ওসমান হাদিকে সবাই চেনে সাহসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে। আজকে ওসমান হাদির সহকর্মীদের মুখে শুনলাম মানুষ হিসেবে তার বিশালত্বের কাহিনি।’


তিনি আরো লিখেছেন, ‘হাদি গত দেড়টা বছর প্রয়োজনে খালি কার্পেটে সহকর্মীদের সঙ্গে ঘুমিয়েছে, বালিশ একটা থাকলে সেটা তার ঘুমন্ত সহকর্মীর মাথার নিচে দিয়ে দিয়েছে; এমনও হয়েছে, কর্মীর কাপড় নিজে ধুয়ে দিয়েছে। অশ্রুসিক্ত কণ্ঠে তার সহকর্মীরা যখন এসব বলেছে যমুনাতে, আমাদের হৃদয় আরো বিদীর্ণ হয়েছে। আর ছিল হাদির বোনের বুকফাটা আর্তনাদ। সেটা বর্ণনা করার ভাষা আমার নেই।’ 

এরপর হাদির জন্য দোয়া কামনা করে আসিফ নজরুল লিখেছেন, ‘এত মানুষের দোয়া, ইনশাআল্লাহ্ ফিরবে আমাদের সিংহহৃদয় হাদি।’

হাদির এ দুর্যোগকালে সমর্থন ও দোয়ার ধারা অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪