| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত: রাষ্ট্রদূত আনসারী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১০:৪৭:১২:পূর্বাহ্ন  |  ৩৭২১২৬ বার পঠিত
হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত: রাষ্ট্রদূত আনসারী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। শুক্রবার (১২ ডিসেম্বর) তার ভ্যারিফাইড ফেসবুক এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি ফেসবুক পোস্টে লেখেন, হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর। হাদি শুধু একজন মানুষ নয় একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের মুখ, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি। হাদির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। অযথা ব্লেম-গেমে শামিল না হয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসনবিরোধী এ ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সরকারকে সহযোগিতা করা জরুরি। 

তিনি আরও লেখেন, এই সংকটময় মুহূর্তে আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪