| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১০:৪৭:১২:পূর্বাহ্ন  |  ১১৩০৫২৪ বার পঠিত
এমপি প্রার্থীরা পাবেন অস্ত্রের লাইসেন্স: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সন্ত্রাসী দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে অবিলম্বে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায় ‘ফেইজ-টু’ চালু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা চাইলে তাদের অস্ত্রের লাইসেন্স পাবেন।

শনিবার (১৩ ডিসেম্বর) আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, "ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি।"

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়ে তিনি বলেন, "সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার জন্য। কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা বিষয়ে তিনি জানান, "যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, তাদের চাইলে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এছাড়া যেসব প্রার্থীর অস্ত্র সরকারের কাছে জমা রয়েছে, সেগুলো ফেরত দেওয়া হবে।"

জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়া তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান ও সন্ত্রাস দমন কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমকে আরো জোরদার করার জন্য অপারেশন ডেভিল হান্ট ফেইজ-টু অবিলম্বে চালু করা হয়েছে।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪