| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:০৩:০৪:পূর্বাহ্ন  |  ১১৩৭৬৯৭ বার পঠিত
শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় প্রায় দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী রাজিব জোয়ার্দারকে গাঁজাসহ আটক করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুমিড়াদহ গ্রামে ফোর্সসহ অভিযান চালান শৈলকুপা থানায় নতুন যোগ দেওয়া এএসআই মাসুদ রানা। তার সহযোগীতায় ছিলেন হাটফাজিলপুর ক্যাম্পের এসআই শামীম। অভিযানে মাদক কারবারী রাজিব জোয়ার্দারের বাড়ীতে শোবার ঘর থেকে লুকিয়ে রাখা ১ কেজি ৮শ’ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটক রাজিব জোয়ার্দার কুমিড়াদহ গ্রামের আব্দুল মান্নান জোয়ার্দারের ছেলে। 

শৈলকুপা থানায় যোগদানের প্রথম দিনই প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করে প্রশংসায় ভাসছেন এএসআই মাসুদ রানা। তিনি এর আগে হাটফাজিলপুর ক্যাম্পে কর্মরত ছিলেন।

শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা জানান, কুমিড়াদহ গ্রামে অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হবে। মাদক কারবারী যে দলেরই হোক বা যত বড়ই ক্ষমতাধর হোক কোন ছাড় হবেনা। অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪