| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুখ্যাত নৌ ডাকাত নয়ন-পিয়াসের সোর্স আটক

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:০৪:১২:অপরাহ্ন  |  ১১০৭০২৫ বার পঠিত
কুখ্যাত নৌ ডাকাত নয়ন-পিয়াসের সোর্স আটক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় সেনাবাহিনী টানা দ্বিতীয় দিন অভিযান পরিচালনা করে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে নয়ন-পিয়াস সরকারের অন্যতম সোর্স সালাউদ্দিনকে চরচাষী এলাকা থেকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২৩ বছর বয়সী সালাউদ্দিন নৌ ডাকাত নয়ন-পিয়াসের সহযোগী হিসেবে এলাকায় কাজ করত। আইনশৃঙ্খলা বাহিনীর আসা-যাওয়ার খবর এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য সরবরাহ করে সে নৌ ডাকাতদের সহায়তা করত।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১১ ডিসেম্বর এলাকায় প্রবেশ করে ব্যান্ড পার্টি বাজিয়ে দীর্ঘদিন পলাতক থাকা নয়ন-পিয়াসসহ একাধিক মামলার আসামি নৌ ডাকাতরা। এরপর শুক্রবার বিকেল ও শনিবার সকালে যৌথবাহিনী দ্বিতীয় দফায় অভিযান চালায়।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪