| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:০৪:১৯:অপরাহ্ন  |  ৩৯৬৮৯৭ বার পঠিত
শেরপুরে সম্ভাব্য প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

শেরপুর প্রতিনিধি : ১৩ ডিসেম্বর শনিবার শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর সদর বিএনপি সভাপতি আলহাজ হযরত আলীর নেতৃত্বে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেন শেরপুর জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

একই দাবিতে শেরপুরে ‘জুলাই যোদ্ধা একটিভ পরিবার’-এর ব্যানারে ডিসি গেট থেকে একটি বিক্ষোভ মিছিলও বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে শেরপুর থানা মোড়ে পৌঁছালে মুক্ত মঞ্চে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইনকিলাব মঞ্চের শহীদ উসমান হাদীর ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানানো হয় এবং ন্যায়বিচারের দাবি তোলা হয়।

মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারীরা নির্যাতিত প্রার্থীদের প্রতি সমর্থন জানিয়ে দেশি রাজনৈতিক দল ও স্থানীয় ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪