| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদী ও এরশাদ উল্লাহ হত্যাচেষ্টা:

খাগড়াছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:০৫:০৭:অপরাহ্ন  |  ১১০৫৪৫০ বার পঠিত
খাগড়াছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে খাগড়াছড়ি জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের হয়। যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। এরপর সেখানে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। 

সমাবেশে তিনি বলেন, ‘ত্রয়োদশ সাংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল পায়তারা করছে। তাদের সন্ত্রাসীদের দিয়ে মনোনীত প্রার্থীদের হত্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে আসন্ন নির্বাচনকে বন্ধ করা যায়। বিগত ১৭ বছর এদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এদেশের গণতন্ত্রকে তারা ধ্বংস করে দিয়েছে। এজন্য আপনারা এই দেশের গণতন্ত্রকে আবারও পুনরুদ্ধার করতে আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সাংসদ নির্বাচন অংশ নিবেন এবং আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দিবেন। সন্ত্রাসীদের এই দেশের মাটিতে ঠাঁই দিবেন না। এজন্য সবাইকে একতাবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান এবং কোন গুজবে কান না দেওয়ার জন্য বলেন তিনি।

একই সাথে আসন্ন সাংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের গুলির করে হত্যাচেষ্টার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান ওয়াদুদ ভূঁইয়া।

এসময় প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা মহিলা দলের সভাপতি কুহেলি দেওয়ান সহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪