| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেন্দ্রীয় কারাগারে থাকা মাদক মামলার আসামির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:১২:৫২:অপরাহ্ন  |  ৩৭০৫৮৯ বার পঠিত
কেন্দ্রীয় কারাগারে থাকা মাদক মামলার আসামির মৃত্যু
ছবির ক্যাপশন: ফাইল ছবি

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা মাদক মামলার আসামি মেহেদী হাসান (৩০) শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টা ৪০ মিনিটের দিকে মারা গেছেন।

হাসপাতাল সূত্র জানায়, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মেহেদী হাসান বাড্ডা থানার একটি মাদক মামলায় কারাবন্দী ছিলেন। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মরানপুর গ্রামের বাসিন্দা; পিতার নাম মো. মোস্তফা ফরাজী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪