| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওসমান হাদি ও এরশাদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১২:২৮:০৮:অপরাহ্ন  |  ১১০১১৯০ বার পঠিত
ওসমান হাদি ও এরশাদের ওপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রাঙ্গামাটি প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে শনিবার রাঙ্গামাটি জেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন রাঙ্গামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

মিছিলে জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের সামনে দেশে পরিকল্পিতভাবে ভীতি ও অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের ঘটনা সেই ধারাবাহিকতার অংশ। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে সতর্ক করেছেন।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪