মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে নতুন ধরনের মাদক ১৯৯ বোতল উইনক্রিক্সসহ মিনারুল ইসলাম (৫২) নামের এক পাচারকারীকে আটক করেছে র্যাব-১২।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টার দিকে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান জানান, বল্লভপুর গ্রাম দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি ব্যাটারিচালিত পাখি ভ্যান ও ১৯৯ বোতল নেশাজাতীয় মাদক উইনক্রিক্স সিরাপসহ মিনারুল ইসলামকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
তিনি আরও জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় মামলা দায়ের করে তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব