| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসির পরিপত্র জারি

ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৩:১৬:৪৭:অপরাহ্ন  |  ৩৭৯০৬০ বার পঠিত
ভোটের ৮ ভাগের এক ভাগ না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি হিসেবে নির্বাচন কমিশন (ইসি) শনিবার (১৩ ডিসেম্বর) পরিপত্র-২ জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ পেতে হবে। তা না হলে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ৫০ হাজার টাকার জামানত বাজেয়াপ্ত হবে।

ইসি সচিবালয়ের উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই পরিপত্রে মনোনয়নপত্র দাখিল ও গ্রহণ, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধভাবে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীকে ৫০ হাজার টাকা জামানত ব্যাংক ড্রাফট, পে-অর্ডার, ট্রেজারি চালান বা নগদে ইসির অনুকূলে জমা দিতে হবে। একই নির্বাচনি এলাকায় একাধিক মনোনয়নপত্রের ক্ষেত্রে একটি জামানত যথেষ্ট হবে।

মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল সংক্রান্ত নিয়মে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর প্রার্থী সরাসরি রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে ফরম-১ সংগ্রহ ও জমা দেবেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৯ ডিসেম্বর। অফিসাররা প্রতিটি মনোনয়নপত্র ক্রমিক নম্বরসহ গ্রহণ করবেন এবং প্রাপ্তি রসিদ প্রার্থী বা প্রস্তাবকারীকে প্রদান করবেন।

সহকারী রিটার্নিং অফিসার জমাকরা সব মনোনয়নপত্র নিরাপদে রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন। প্রস্তাবকারী ও সমর্থনকারী হিসেবে কেউ একাধিক মনোনয়নপত্রে স্বাক্ষর করতে পারবেন না।

রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের কর্তৃপক্ষের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থীর নাম ২০ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানাতে হবে।

চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী দলীয় প্রতীক পাবেন, যদি না তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। প্রতীক বরাদ্দ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরে আলাদা পরিপত্রে জানানো হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪