স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন আহত হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ বিস্ফোরণ ঘটে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মুক্তিযোদ্ধা মার্কেটের দিক থেকে সড়কে একটি ককটেল ছোড়া হয়। এতে একজন ব্যক্তি আহত হন। আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তিনি ফুটপাতের একজন বিক্রেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে ডিএমপির দারুস সালাম জোনের সহকারী কমিশনার এমদাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মার্কেটের চতুর্থ তলা থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টার্স২৪/এসসি