বগুড়া প্রতিনিধি: বগুড়ার আফতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া সদর উপজেলা ষ্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলের এ খেলায় ট্রাইব্রেকারে মামা ভাগ্নে একাদশ স্কর্ট একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলফাজ হোসেনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম বাদলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। তিনি এ টুর্নামেন্টে বিজয়ী দলকে খাসি ও বিজিত দলের হাতে রাজহাঁস পুরস্কার তুলে দেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাজের পাশাপাশি শরীরকে সুস্থ্য রাখতে হলে সবাইকে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে।
এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগার আলী, সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা দেলোয়ার হুসাইন সাঙ্গদী, আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, শ্রমিক নেতা আলিফ মাহমুদ।
আরও উপস্থিত ছিলেন জনি শেখ, আহসান হাবিব, নান্নু প্রমাণিক, তৌহিদুল ইসলাম শাহীন, আলহাজ্ব হোসেন প্রাং, নয়ন প্রাং, আলহাজ্ব হোসেন, বুলবুল আহম্মেদ, লিপন শেখ প্রমুখ।
রিপোর্টার্স২৪/ধ্রুব