| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানববন্ধন শেষে ফেরার পথে ‘জুলাই রেভেলস’-এর দুই সদস্যকে কুপিয়ে জখম

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১৭:০৩:৩৩:অপরাহ্ন  |  ১১২৩৯৬৯ বার পঠিত
মানববন্ধন শেষে ফেরার পথে ‘জুলাই রেভেলস’-এর দুই সদস্যকে কুপিয়ে জখম
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি হামলায় ‘জুলাই রেভেলস’ সংগঠনের দুই সদস্যকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৪ নম্বর সেক্টরে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংগঠন সূত্রে জানা যায়, শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে ওই দুই সদস্যকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। আকস্মিক ও পরিকল্পিত এ হামলায় তারা গুরুতর আহত হন।

জুলাই বিপ্লবীদের প্ল্যাটফর্ম ‘মঞ্চ-২৪’-এর উদ্যোক্তা অন্তু মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরা ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হাসপাতাল (রাজউক কলেজ সংলগ্ন) এ ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪