| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় অবৈধ অস্ত্র কারখানার সন্ধান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ১১:৩৭:০০:পূর্বাহ্ন  |  ১৮৮৭১৬০ বার পঠিত
খুলনায় অবৈধ অস্ত্র কারখানার সন্ধান

খুলনা প্রতিনিধি: খুলনা নগরীতে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় নগরীর জোড়া গেট এলাকায় অবস্থিত একটি লেদ মেশিনের কারখানায় অভিযান শুরু করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

খুলনা মহানগর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়মুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় জোড়া গেট এলাকায় অবস্থিত একটি লেদ মেশিনের কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্রের সন্ধান পাওয়া গেছে। এখনো অভিযান চলছে। অস্ত্র তৈরির কারখানা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে ব্যপক জিজ্ঞাসাবাদ করছে।  অভিযান শেষে বিস্তারিত জানানো হবে। ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা আরো তথ্য উদঘটনের জন্য  মাঠে নেমেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪