| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার সিলেটের হয়ে বিপিএল মাতাবেন মঈন আলী

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ২১:২৪:১২:অপরাহ্ন  |  ৯০১৬২৪ বার পঠিত
এবার সিলেটের হয়ে বিপিএল মাতাবেন মঈন আলী

স্পোর্টস ডেস্ক: সিলেট টাইটান্স শনিবার (১৩ ডিসেম্বর) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি চুক্তির মাধ্যমে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে। নিদিষ্ট এ ঘোষণায় বলা হয়েছে, অভিজ্ঞ এই ক্রিকেটার বিপিএলে টাইটান্সের হয়ে খেলবেন।

মঈন আলী শেষবার বিপিএলে খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে (২০২৪ সিজন পর্যন্ত) — এরপর এক আসরের বিরতি নিয়েছেন। তাঁর বিপিএল রেকর্ডে ২২ ম্যাচে ৪১৪ রান (২টি অর্ধশতক) ও ২২ উইকেট রয়েছে। ২০১৩ সালে রাজশাহী দলের হয়ে তিনি বিপিএলে অভিষেক করেছিলেন।

বর্তমানে মঈন সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) লিগে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন; ওই টুর্নামেন্ট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। যদি গালফ জায়ান্টস ফাইনাল খেলতে যায়, তাহলে বিপিএল শুরুতে মঈনকে টাইটান্সের হয়ে দেখা নাও যেতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪