| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নকল বই বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৩, ২০২৫ ইং | ২১:৩৩:০৪:অপরাহ্ন  |  ১১০৫৯৭৩ বার পঠিত
নকল বই বিক্রি বন্ধে কঠোর পদক্ষেপের আহ্বান

চাঁদপুর প্রতিনিধি: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ বলেছেন, সৌজন্য কপি ও নকল বই বিক্রিতে জড়িতদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। বই জাতির মেধা ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম উল্লেখ করে তিনি প্রকাশনা শিল্পের সুনাম রক্ষায় নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

শনিবার (১৩ ডিসেম্বর) চাঁদপুর প্রেসক্লাবে জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর যুগেও বইয়ের গুরুত্ব অটুট এবং সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাঠক সৃষ্টি ও পাঠাভ্যাস বাড়াতে বইমেলা ও পাঠচক্র জোরদারের আহ্বান জানান তিনি।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের প্রকাশক-বিক্রেতারা অংশ নেন। সংগঠনের কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪