| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুনি-মাস্তানদের ধরতে সরকারের ২৪ ঘণ্টার সময় যথেষ্ট

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ০০:৪৭:৫১:পূর্বাহ্ন  |  ১১৩৯৩৬৬ বার পঠিত
খুনি-মাস্তানদের ধরতে সরকারের ২৪ ঘণ্টার সময় যথেষ্ট

বি-বাড়িয়া প্রতিনিধি: বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সরকার চাইলে খুনি, মাস্তান ও দুর্বৃত্তদের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ধরতে পারে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের শরীফপুর আইডিয়াল হাই স্কুল মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, এক মাস আগে চট্টগ্রামে বিএনপির মনোনীত এমপি প্রার্থীকে গুলি করা হয়েছিল। গতকাল ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকের মাথায় গুলি চালানো হয়েছে। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সরকারকেই করতে হবে।

তিনি আরও বলেন, ঘটনাকারীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে। সরকার চাইলে এই ধরনের নৃশংস খুনি-মাস্তানকে ২৪ ঘণ্টার মধ্যেই ধরতে পারে। যারা নির্বাচনের আগে দেশের গণতান্ত্রিক পথকে ব্যাহত করতে চায়, তাদের বাংলাদেশের মানুষ একত্রিতভাবে জবাব দেবে।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪