| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ০৮:২২:১৪:পূর্বাহ্ন  |  ৩৬৯৬৮৫ বার পঠিত
মাগুরার শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রোববার সকালে মাগুরার শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভের পাদদেশে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, শ্রীপুর সরকারি কলেজ, সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ও উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন। পরে উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা লিয়াকত আলীর পরিচালনায় সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪