| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় মশাল মিছিল, পুলিশি অনুসন্ধান শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ০৪:০৫:৩৫:পূর্বাহ্ন  |  ১৮৮৫৬২৪ বার পঠিত
নেত্রকোণায় মশাল মিছিল, পুলিশি অনুসন্ধান শুরু
ছবির ক্যাপশন: নেত্রকোণা জেলা আওয়ামী লীগের ব্যানারে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়

স্টাফ রিপোর্টার,নেত্রকোণা: নেত্রকোণা জেলা আওয়ামী লীগের ব্যানারে শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতারা মিছিলটির নেতৃত্ব দেন।

মিছিলের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রায় ২০-২৫ জন নেতাকর্মী মুখ ও নাক ঢেকে আগুনের মশাল হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ব্যানারে লেখা ছিল, ‘আইসিটি ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন ও অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল।’ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ শক্তি মানি না মানবো না’, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর’, ‘আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ জাতীয় ও ব্যক্তিগত স্লোগান দেন।

নেত্রকোণা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম আজ রোববার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠনের মিছিলের অংশ নেওয়া আ.লীগের নেতাকর্মীদের শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।’

তিনি আরও জানান, মিছিলটি সিংহের বাংলা ইউনিয়নের বর্নি সড়কের মাথায় অনুষ্ঠিত হয় এবং নেতৃত্ব দেয়ার প্রাথমিকভাবে পরিচয় পাওয়া গেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজধর ও স্থানীয় নেতা ফাইজারের। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশি কার্যক্রম চলমান আছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪