ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শহীদ বুদ্ধিজীবী দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে জানদি গণকবর স্থানে ও শহীদ জহুরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বাশার মাতুব্বর, মুক্তিযোদ্ধা শাফিনুর হাসান নাননু, ইমারত হোসেন, বিএনপির সহসভাপতি মুন্সী হাবিবুর রহমান, এনপিপির সমন্বয় আশরাফ হোসেন, সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম, অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম, কৃষি অফিসার মোল্লা আল মামুন, একাডেমিক সুপার ভাইজার প্রহ্লাদ বিশ্বাস প্রমুখ।
এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়। মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি