| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দিচ্ছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৪, ২০২৫ ইং | ১২:০৩:১৫:অপরাহ্ন  |  ১১৩৬৮৭৭ বার পঠিত
সকল রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দিচ্ছে পুলিশ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য বিশেষ নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে। এতে রাজনৈতিক নেতা এবং সম্ভাব্য প্রার্থীরা তাঁদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা থাকবে। পাশাপাশি গণ-অভ্যুত্থান প্রতিরোধ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা প্রদানের উদ্যোগও নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং রোববার এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় পুলিশ ইতিমধ্যেই হামলাকারী ও তার সহযোগীদের শনাক্ত করেছে। গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করা হচ্ছে।

প্রেস উইং জানিয়েছে, প্রধান সন্দেহভাজনকে সীমান্ত অতিক্রম থেকে আটকাতে সব ইমিগ্রেশন চেকপোস্টে তার ছবি ও অন্যান্য তথ্য সরবরাহ করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। দেশজুড়ে সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত হলেও বারবার স্থান পরিবর্তনের কারণে এখনও গ্রেপ্তার সম্ভব হয়নি।

পুলিশ ইতোমধ্যেই প্রধান সন্দেহভাজনের চলাচল ও ভ্রমণের খতিয়ান সংগ্রহ করেছে। জানা গেছে, তিনি আইটি ব্যবসায়ীর পরিচয় ব্যবহার করে গত কয়েক বছরে একাধিক দেশ সফর করেছেন; সর্বশেষ জুলাইয়ের ২১ তারিখে সিঙ্গাপুরে সফর করেছেন। এছাড়া হামলায় জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজন সন্দেহভাজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪